প্রয়োজনে ট্রাইব্যুনাল বিধি সংশোধন করতে পারবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সুবিচার নিশ্চিত করতে বিধি সংশোধনের প্রয়োজন হলে তা করতে পারবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ। তিনি বলেছেন, বিধি উপযোগী করা বা সংশোধনের এখতিয়ার ট্রাইব্যুনালের রয়েছে। ট্রাইব্যুনাল স্বাধীনভাবে কাজ করবে। কাজেই সুবিচার নিশ্চিত করতে বিধি সংশোধনের প্রয়োজন হলে ট্রাইব্যুনাল তা করতে পারবে। গতকাল শুক্রবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে আদিবাসীবিষয়ক জাতীয় কোয়ালিশনের দুই দিনব্যাপী প্রথম জাতীয় কনভেনশন উদ্বোধন শেষে সাংবাদিকদের আইনমন্ত্রী এসব কথা বলেন।