প্রয়োজনে নদী খেকোদের বিরুদ্ধে রিটের ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক নদী রক্ষা দিবস উপলক্ষে ‘শীতলক্ষ্যা বাঁচাও, নারায়ণগঞ্জ বাঁচাও’ স্লোগান সামনে রেখে পরিবেশবাদী সংগঠন ‘নির্ভীক’ গতকাল শুক্রবার এক নাগরিক সমাবেশের আয়োজন করে। নারায়ণগঞ্জে শীতলক্ষ্যা নদীর ৫ নম্বর খেয়াঘাটে এ সমাবেশ হয়। সমাবেশে নদীদূষণকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে প্রয়োজনে সংগঠনের পক্ষ থেকে উচ্চ আদালতে রিট করার ঘোষণা দেওয়া হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন নির্ভীকের প্রধান সমন্বয়ক এ টি এম কামাল। এতে উপস্থিত ছিলেন মঞ্জুরুল আলম, তোফাজ্জল হোসেন, মাসুদ, শওকত আলী, আলমগীর হোসেন, মকিদ মোস্তাকীম, রুহুল আমিন, ফেরদৌস রহমান, ইব্রাহিম সরদার, শাহজাহান, শাহজাহান খন্দকার, রিচার্স সৌরভ দেউড়ি, পারভেজ আলম, হাফিজ জামাল, ফজলুর রহমান, আবুল আলাম আজাদ, আবদুল মজুদ হাওলাদার, হারুন অর রশিদ, আবদুল মজিদ, সালাউদ্দিন আহমেঞ্চদ প্রমুখ।
বক্তারা আরও বলেন, ‘শীতলক্ষ্যা ছিল বলেই নারায়ণগঞ্জ প্রাচ্যের ডান্ডি হিসেবে গড়ে উঠেছে। অথচ এই নদী এখন বিষাক্ত বর্জ্যের ভাগাড়। নদীর দুই পারের লাখ লাখ মানুষ তাদের নিত্যপ্রয়োজন মেটায় এই বিষাক্ত পানি দিয়ে। এতে যে ভয়াবহ মানবিক ও প্রাকৃতিক বিপর্যয় ঘটবে, তার মাশুল গুনতে হবে আমাদেরই।’
পরে শীতলক্ষ্যা বাঁচানোর শপথ গ্রহণের মাধ্যমে সমাবেশ শেষ হয়।