প্লাটিনাম জুট মিল এমপ্লয়িজ ইউনিয়নে নারী সভাপতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পনগর খুলনার প্লাটিনাম জুবলী জুট মিলস এমপ্লয়িজ ইউনিয়নের দ্বিবার্ষিক নির্বাচন গত রোববার অনুষ্ঠিত হয়েছে। রোববার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত শান্তিপূর্ণভাবে ওই কারখানার মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়। সভাপতি পদে বেগম সাহানা শারমিন এক হাজার ৬৩২ ভোট এবং সাধারণ সম্পাদক পদে হুমায়ুন কবির এক হাজার ৭৩৮ ভোট পেয়েছেন। নির্বাচনী বিজয়ী অন্যারা হলেন: সহসভাপতি রোস্তম আলী, তরিকুল ইসলাম, জাকির হোসেন ও শাহ আলম, সহসাধারণ সম্পাদক মোল্লা মিজানুর রহমান, নেছার উদ্দিন খান ও ফরিদ মিয়া, সাংগঠনিক সম্পাদক আবদুল গফ্ফার, কোষাধ্যক্ষ আবদুর রহিমকে এবং প্রচার সম্পাদক মীর মোশারফ হোসেন। কার্যনির্বাহী সদস্যরা হলেন: মিজানুর রহমান, জসিম উদ্দিন, শাহজাহান হাওলাদার, জাহিদ হোসেন, জাসু শেখ, আবদুর রহিম, রফিকুল ইসলাম, আবদুল মালেক, মো. সিরাজ, রুস্তম আলী, সাহেব আলী, আবদুল মোতালেব, সাহেব আলী (২) ও আবুল বাশার।