প্লাটিনাম জুবিলি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনার সেন্ট জোসেফ উচ্চবিদ্যালয়ের প্লাটিনাম জুবিলি উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়েছে। আগামী ১৭ ও ১৮ ডিসেম্বর ওই অনুষ্ঠান হবে। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, বিদ্যালয়ের ছাত্র ও শিক্ষকদের সমন্বয়ে যাত্রাপালা,স্মৃতিচারণামূলক সভাসহ নানা অনুষ্ঠান। এ ছাড়া বিদ্যালয়ের ঐতিহ্যবাহী ম্যাগাজিন জ্যোতি-৭৫ প্রকাশিত হবে। প্রাক্তন ছাত্রদের রেজিস্ট্রেশন কার্যক্রম চলবে আগামী ১ ডিসেম্বর পর্যন্ত। বিস্তারিত তথ্য ও রেজিস্ট্রেশনের জন্য যোসেফ ডি সরকার (০১৭১৫-০৪৭৬৫৩), আলফ্রেড রণজিৎ মণ্ডল (০১৭১২-৯৯৬১২৩), শেখ ছরোয়ার হোসেনের (০১৭১৬-৮০৮৯৪৯) সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তি