প্লাস্টিক কারখানায় আগুন, তিন দমকলকর্মী আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুরান ঢাকার একটি প্লাস্টিক কারখানায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে আগুন লাগে। সোয়ারীঘাটের চম্পাতলী এলাকার ওই কারখানায় আগুন লাগার পর ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট সেখানে যায়। রাত ১২টায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষ জানায়, আগুন লাগার পরপরই আশপাশের বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেন। এ সময় ফায়ার সার্ভিসের তিন কর্মী আল-আমিন, ওসমান গনি ও আতিকুর রহমান আহত হন। তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণকক্ষের অপারেটর জীবন রহমান জানান, কারখানায় রাসায়নিক দ্রব্যও মজুত করা ছিল। তাই আগুন লাগার পরই চারদিকে তা ছড়াতে থাকে। তবে নয়টি ইউনিট একযোগে কাজ করায় তা বেশি ছড়াতে পারেনি।