প্লাস্টিক সার্জারি সেবা দিতে...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসাসেবা দেবে ইতালীয় চিকিৎসক দল। আগামী ৩ জানুয়ারি ইউনিটের ১০২ নম্বর কক্ষে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত রোগী বাছাই করা হবে। বার্ন ও প্লাস্টিক সার্জারি ইউনিট এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ইতালি থেকে আসা চিকিৎসক দলটি ঢাকায় দুই সপ্তাহ থাকবে। তারা বিনা মূল্যে জন্মগত মুখমণ্ডল বিকৃতি, পোড়া ও দুর্ঘটনার কারণে বিকলাঙ্গতা, শিশুদের যৌনাঙ্গে জন্মগত বিকলাঙ্গতা, অ্যাসিডে পোড়া, জন্মগত ঠোঁট ও তালুকাটাসহ বিভিন্ন সেবা দেবে।
বিজ্ঞপ্তি