প্লাস্টিক সার্জারির চাহিদা বাড়ছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেশে প্লাস্টিক সার্জারির চাহিদা দিন দিন বাড়ছে। পোড়া, অ্যাসিডে ঝলসানো, দুর্ঘটনা, জন্মগত দৈহিক বিকৃতি—এসবের চিকিৎসায় প্লাস্টিক সার্জারি জনপ্রিয় হচ্ছে। এ ছাড়া সৌন্দর্য বাড়াতেও প্লাস্টিক সার্জারিকে বেছে নেওয়া হচ্ছে।গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে ‘প্লাস্টিকন ২০১৩’ শীর্ষক সম্মেলনে বিশেষজ্ঞরা এ কথা বলেন। সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশ এই সম্মেলনের আয়োজন করে। সম্মেলনে দেশের ৬০০ চিকিৎসক এবং বিভিন্ন দেশের ২৪ জন গবেষক ও চিকিৎসক অংশ নেন। সম্মেলনের অংশ হিসেবে আজ ও আগামীকাল ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে ঠোঁট কাটা এবং মাথার খুলি, মুখ ও চোয়ালের বিকৃতিজনিত চিকিৎসা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হবে।