প্লাস্টিকপণ্যের ব্যবহার রোধে ক্যাম্পেইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পরিবেশদূষণ রোধে প্লাস্টিকপণ্য ব্যবহারের খারাপ দিক সম্পর্কে যুবসমাজকে সচেতন করতে একটি ক্যাম্পেইনের আয়োজন করেছে দ্য ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশ। গতকাল বুধবার বিকেলে ধানমন্ডির রবীন্দ্রসরোবরে এ ক্যাম্পেইন হয়। সূচনা বক্তব্যে ইনস্টিটিউট অব ওয়েলবিং বাংলাদেশের সহপ্রতিষ্ঠাতা দেবরা ইফরমইসন বলেন, বিভিন্ন দেশে প্লাস্টিকপণ্যকে পরিবেশের জন্য মারাত্মক হুমকি হিসেবে দেখা হয়। এসব পণ্যের ভেতর দিয়ে আলো, বাতাস বা পানি ঢুকতে পারে না। প্লাস্টিকপণ্য, মাটি ও বাতাস মারাত্মকভাবে দূষিত করে। এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের শিক্ষার্থী নায়মা হালিম বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুসারে, প্লাস্টিকের ক্যান, বোতল ও দ্রব্যাদির পেছনে লেখা থাকা উচিত কী ধরনের উপাদান দিয়ে তৈরি এবং সেটা জানার অধিকারও ভোক্তাদের আছে। রবীন্দ্রসরোবরে আসা মানুষের মধ্যে এ ক্যাম্পেইন থেকে লিফলেট বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি