প্লাস্টিকের বস্তায় চাল আমদানি করা যাবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদেশ থেকে আমদানি করা চাল সংরক্ষণ বা পরিবহনে পাটের বস্তা ব্যবহার না করলেও চলবে। আজ বুধবার মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এ কথা জানান বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম।

দেশে চালের দামের ঊর্ধ্বগতিতে গতকাল মঙ্গলবার বাণিজ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন চাল ব্যবসায়ীরা। বৈঠক চাল ব্যবসায়ীরা পাটের বস্তার বিপরীতে প্লাস্টিকের বস্তার ব্যবহার দাবি করেন। আইন অনুযায়ী পাটের বস্তায় চালসহ ১৭টি পণ্য পরিবহন, সংরক্ষণ বাধ্যতামূলক। তবে বিদ্যমান পরিস্থিতিতে এ আইন শিথিল করা হলো বলে প্রতিমন্ত্রী জানান।

মন্ত্রণালয় সূত্র জানায়, দেশে উৎপাদিত চাল পরিবহন, সংরক্ষণ অবশ্যই পাটের বস্তাতেই করতে হবে। বিদেশ থেকে আমদানি করা চালের বস্তায় কোত্থেকে সেই চাল এসেছে, তা উল্লেখ থাকে। তাই সে ক্ষেত্রে কেউ দেশের চালে প্লাস্টিকের বস্তা ব্যবহার করলে তা সহজেই ধরা পড়বে।