প্লাস্টিকের মানুষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর লালবাগে আছে অসংখ্য প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাতকরণ কারখানা। অনেক কারখানায় প্রস্তুত হয় প্লাস্টিকের নানা পণ্যও। এখানে প্লাস্টিকের বর্জ্য কাঁচামালে রূপান্তর করা হয়। লালবাগের ইসলামবাগের এই কারখানাগুলোতে কাজ করে নারী-পুরুষ ও শিশুশ্রমিকেরা। প্লাস্টিকের সঙ্গেই তাদের বসবাস। ঘিঞ্জি পরিবেশের এ কারখানাগুলোয় ঝুঁকি নিয়ে কাজ করেন শ্রমিকেরা। এগুলোর অধিকাংশেরই পর্যাপ্ত আলো-বাতাস চলাচলের ব্যবস্থা নেই। কোনো ধরনের সুরক্ষা ব্যবস্থা ছাড়াই খালি হাতে তাঁরা দিনের পর দিন অস্বাস্থ্যকর পরিবেশে কাজ করছেন। ছবিগুলো গতকাল শনিবারের।
ইসলামবাগে চলাচলের জায়গাও অপর্যাপ্ত। সড়কের ওপরই রাখা হয় প্লাস্টিক বর্জ্যভর্তি বস্তা।
ইসলামবাগে চলাচলের জায়গাও অপর্যাপ্ত। সড়কের ওপরই রাখা হয় প্লাস্টিক বর্জ্যভর্তি বস্তা।
একেক কারখানায় একেক ধরনের প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়।
একেক কারখানায় একেক ধরনের প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা হয়।
এখানকার শ্রমিকদের পারিশ্রমিকও কম।
এখানকার শ্রমিকদের পারিশ্রমিকও কম।
পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিকদের বেতন কম।
পুরুষ শ্রমিকের তুলনায় নারী শ্রমিকদের বেতন কম।
মাথায় ভারী বোঝা নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
মাথায় ভারী বোঝা নিয়ে যাচ্ছেন এক শ্রমিক।
জুতা রং করছেন এক তরুণ। তাঁর মুখে নেই কোনো মাস্ক, হাতে নেই গ্লোবস।
জুতা রং করছেন এক তরুণ। তাঁর মুখে নেই কোনো মাস্ক, হাতে নেই গ্লোবস।