প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খুলনা নগরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে ২১ ও ১৩ নম্বর ওয়ার্ডে নির্মিত দুটি সেকেন্ডারি ট্রান্সফার স্টেশন (এসটিএস) গতকাল সোমবার উদ্বোধন করেছেন সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র মো. আনিছুর রহমান বিশ্বাস। তিনি বলেন, বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে নগরে আটটি এসটিএস নির্মাণ করা হচ্ছে। এগুলোর নির্মাণকাজ শেষ হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে খুলনা দেশে মডেল হিসেবে স্বীকৃত হবে। ইউপিইএইচএসডি প্রকল্পের আওতায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে ২১ নম্বর ওয়ার্ডের এসটিএস এবং ১ কোটি ১৯ লাখ টাকা ব্যয়ে ১৩ নম্বর ওয়ার্ডের এসটিএস নির্মাণ করা হয়েছে।