পড়বি তো পড় মালির ঘাড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের তল্লাশিচৌকি দেখে মোটরসাইকেল ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন দুই যুবক। পরে তাঁদের ধাওয়া করে ধরে ফেলে পুলিশ। দুই যুবকের কাছ থেকে বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে নোয়াখালী শহরের মহিলা কলেজের কাছে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্র জানায়, দুই যুবক হলেন বেগমগঞ্জ উপজেলার অনন্তপুর এলাকার জাহাঙ্গীর আলম ও মো. শামীম।
নোয়াখালী জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-ডিবি) মো. আতাউর রহমান ভূঁইয়া বলেন, দুই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।