পড়বি তো পড় মালীর ঘাড়ে...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দর থেকে দুই রোল কাপড় চুরি করে দুই কিশোর। চোরাই কাপড় কাঁধে নিয়ে ফেরার পথে টহল পুলিশের সামনে পড়ে যায় তারা। এ সময় কাপড় ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি তাদের।গত বুধবার রাতে নগরের বন্দর থানাধীন নিমতলা এলাকায় এ ঘটনা ঘটে। গ্রেপ্তার দুই কিশোর হলো: টিটু (১৬) ও মনির (১৩)। তারা বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকার বাসিন্দা বলে জানা গেছে। চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) তারেক আহম্মেদ প্রথম আলোকে বলেন, বন্দরের ভেতর থেকে দুই রোল কাপড় চুরি করেছিল ওই দুই কিশোর। বুধবার রাত ১১টার দিকে নিমতলা এলাকা দিয়ে হেঁটে যাওয়ার সময় তারা পুলিশের টহল দলের সামনে পড়ে। এ সময় চুরি করা কাপড় ফেলে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। পরে ধাওয়া করে তাদের গ্রেপ্তার করা হয়।