৮ ঘণ্টা পর মহাসড়ক থেকে সরল বিকল ট্রাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিংয়ে সড়ক বিভাজকের সঙ্গে ধাক্কা লেগে গতকাল বুধবার দিবাগত রাতে পাথরবোঝাই একটি ট্রাক প্রায় ছয় ঘণ্টা ধরে বিকল হয়ে রয়েছে। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়েছে। ছবি: সোহেল মহসীন শিপন

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ধেরুয়া রেলক্রসিংয়ে সড়ক বিভাজকের পাশে পাথরবোঝাই একটি ট্রাক প্রায় আট ঘণ্টা ধরে বিকল অবস্থায় পড়েছিল। এতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যানজট সৃষ্টি হয়।
গতকাল বুধবার রাত তিনটার দিকে ট্রাকটি বিকল হয়ে যায়। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে ট্রাকটি সরানো হয়। ট্রাকটি বিকল থাকায় রাস্তার একপাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। কোরবানির ঈদকে সামনে রেখে মহাসড়কে পশুবাহী ট্রাক ও অন্য যানবাহনের অতিরিক্ত চাপ থাকায় যানজট সৃষ্টি হয়। একপর্যায়ে মহাসড়কের করোটিয়া পর্যন্ত যানজট ছড়িয়ে পড়ে। সকাল সাড়ে আটটার দিকে চন্দ্রা এলাকায় যানজটের খবর পাওয়া যায়।
মির্জাপুরের ট্রাফিক পরিদর্শক সাজিদুল ইসলামের ভাষ্য, ট্রাকটি পাথর বোঝাই হওয়ায় সরাতে সময় লাগে।