পড়ে আছে সরকারি অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালের সরকারি দুটি অ্যাম্বুলেন্সের একটি দীর্ঘদিন গ্যারেজে পড়ে থাকায় গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে ভোগান্তিতে পড়তে হয় স্বজনদের৷ উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রোগী জেলার বাইরে নিতে হলে বেিশ ভাড়ায় ব্যক্তিমালিকানাধীন অ্যাম্বুলেন্স বা মাইক্রোবাস নেওয়া ছাড়া উপায় থাকে না৷
পরে থাকা অ্যাম্বুলেন্সটির নিবন্ধন ও িবমা করার টাকা সরকার বরাদ্দ না দেওয়ায় এটি ব্যবহার করা যাচ্ছে না বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে৷
গতকাল বৃহস্পতিবার দুপুরের দিকে সরেজমিনে দেখা যায়, হাসপাতালের পাশে সেবা কোম্পািনর দুটি অ্যাম্বুলেন্স রোগী নিতে দাঁড়িয়ে আছে৷ হাসপাতালের একটি সূত্র জানায়, সরকারি অ্যাম্বুলেন্স না থাকায় বেসরকারি অ্যাম্বুলেন্সগুলো প্রতিদিনই এভাবে হাসপাতাল চত্বরে অবস্থান করে৷
জয়পুরহাট শহরের আমতলী এলাকার পলাশ হোসেন বলেন, সম্প্রতি তাঁর বাবা হৃদ্রোগে আক্রান্ত হলে হাসপাতালে নেন তাঁরা৷ রাতেই চিকিৎসক তাঁকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দেন৷ কিন্তু রাতে অ্যাম্বুলেন্স পাননি তাঁরা৷ পরদিন অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে ঢাকায় নেওয়ার পথে তাঁর বাবা মারা যান৷
হাসপাতাল সূত্র জানায়, ১৫০ শয্যার এ হাসপাতালে গত ২৫ ফেব্রুয়াির ঢাকার কেন্দ্রীয় ঔষধাগার থেকে অ্যাম্বুলেন্সটি পাঠানো হয়৷ কিন্তু এখনো নিবন্ধন ও িবমার টাকা বরাদ্দ পাওয়া যায়িন৷ অথচ এ হাসপাতালে শুধু জয়পুরহাট সদর নয়, পাশের নওগাঁ জেলার ধামইরহাট, বদলগাছী, দিনাজপুরের বিরামপুর, হিলি হাকিমপুর, গাইবান্ধার গোবিন্দগঞ্জ ও বগুড়ার শিবগঞ্জ উপজেলাবাসী চিকিৎসা নিতে আসে৷
এদিকে একটিমাত্র অ্যাম্বুলেন্স থাকায় জরুরি প্রয়োজনে কোনো রোগীকে উন্নত চিকিৎসার জন্য কোথাও নেওয়া হলে আর কোনো রোগীকে উন্নত চিকিৎসার বাইরে নিতে হলে বেসরকারি অ্যাম্বুলেন্স অথবা মাইক্রোবাস ভাড়া করা ছাড়া উপায় থাকে না৷ এতে বড় অঙ্কের ভাড়া গুনতে হয়।
হাসপাতালের তত্ত্বাবধায়ক নোমান চৌধুরী অবশ্য দাবি করেন, নিবন্ধন ও িবমা না থাকায় বািক অ্যাম্বুলেন্সটি রোগীদের প্রয়োজনে ব্যবহার করা যাচ্ছে না। তবে নিবন্ধন ও িবমার টাকার জন্য ঢাকার স্বাস্থ্য অধিদপ্তরে আবেদন করা হয়েছে। শিগগিরই বরাদ্দ পেয়ে যাবেন বলে আশা প্রকাশ করেন তিনি৷