প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের আগৈলঝাড়া উপজেলায় গত সোমবার গৈলা মনসা মন্দির-সংলগ্ন নাট মন্দিরের সংস্কারকাজ করার সময় নিচে পড়ে শ্রমিক সঞ্জয় সমাদ্দার (৩৫) আহত হন। গতকাল মঙ্গলবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। তাঁর বাড়ি অশোকসেন গ্রামে। মন্দির কমিটির সদস্যরা জানান, সঞ্জয় সোমবার বেলা দুইটার দিকে ছাদে পলেস্তারার কাজ করতে গিয়ে মাচা ভেঙে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয় ব্যক্তিরা তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে তাঁকে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সন্ধ্যায় সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। গৌরনদী (বরিশাল) প্রতিনিধি