পয়লা ফাল্গুনে মা-মেয়ে দুজনেই পরবেন শাড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মডেল ও অভিনয়শিল্পী আশা। তাঁর মা বিউটি রহমান, গৃহিণী। আজ থাকছে এই মা-মেয়ের পছন্দ-অপছন্দের কথা।

মায়ের সঙ্গে আশা। ছবি: খালেদ সরকার
মায়ের সঙ্গে আশা। ছবি: খালেদ সরকার

১. কোন ধরনের পোশাক পরতে ভালো লাগে?
আশা: পয়লা ফাল্গুনের মতো বিশেষ দিনগুলোতে শাড়িই পরি। এবারও হলুদ শাড়ি পরব। তবে অন্য সব দিনে সালোয়ার-কামিজ ও পাশ্চাত্য ঢঙের পোশাক পরতে ভালো লাগে।
মা: সালোয়ার-কামিজ, সুতি ও জর্জেটের শাড়ি আমার পছন্দ। এবার ঠিক করেছি পয়লা ফাল্গুনে সুতির শাড়ি পরব।
২. বারবার দেখতে ইচ্ছা করে যে সিনেমা
আশা: বাংলাদেশের মনপুরা আর হলিউডের দি নোট বুক।
মা: মনপুরা ও জীবন থেকে নেওয়া।
৩. টেলিভিশনে কোন ধরনের অনুষ্ঠান দেখতে ভালোবাসেন?
আশা: ন্যাশনাল জিয়োগ্রাফি, টিএলসি কিংবা ডিসকভারি চ্যানেলের যেকোনো অনুষ্ঠানই বেশি দেখা হয়।
মা: পশুপাখি নিয়ে যেকোনো অনুষ্ঠান পছন্দ করি।
৪. কোথায় ঘুরতে বেশি ভালো লাগে?
আশা: ছোটবেলায় প্রিয় ছিল দাদুর বাড়ি ও নানুর বাড়ি। এখন ঘোরার জন্য সিলেট, কক্সবাজার ও রাঙামাটি ভালো লাগে।
মা: আমার প্রিয় জায়গা খুলনার বাগেরহাট।
৫. চড়তে ভালোবাসেন যে যানবাহনে
আশা: রিকশায় ঘুরতে বেশি ভালো লাগে। খোলা আকাশের নিচে রিকশায় চড়ে ঘোরার মজাই অন্যরকম।
মা: ব্যক্তিগত গাড়িই প্রিয় যানবাহন। মাঝেমধ্যে রিকশায় চড়তেও ভালো লাগে।
৬. পত্রিকা হাতে নিয়ে কোন অংশটি আগে পড়েন?
আশা: প্রথম পাতার শিরোনাম পড়ি আগে। এরপর বিনোদন পাতা পড়া হয়।
মা: প্রথম পাতার খবরের সব শিরোনাম পড়ে নিই। তারপর ওই পাতাতেই বিশেষ ধরনের কোনো খবর থাকলে সেটা মনোযোগ দিয়ে পড়ি।
সাক্ষাৎকার: শফিক আল মামুন