প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী ১৩ ও ১৪ এপ্রিল নগরের ফিরিঙ্গিবাজার ব্রিজঘাটে কর্ণফুলী নদীর মোহনায় ‘তারুণ্যের বৈশাখ’ শিরোনামে বর্ষবিদায় ও বরণের লক্ষ্যে পয়লা বৈশাখ উদ্যাপন পরিষদ গঠন করা হয়েছে।
এ উপলক্ষে সম্প্রতি অনুষ্ঠিত প্রস্তুতি সভায় মোহাম্মদ আজহার উদ্দীনকে চেয়ারম্যান ও মোহাম্মদ সাজ্জাত হোসেনকে মহাসচিব করে ১০১ সদস্যের কমিটি গঠন করা হয়। এতে আবদুল আজিজ, জাওইদ আলী চৌধুরী, জহিরুল ইসলাম সমন্বয়কারী এবং গোলাম নওশের আলী, ইমরান ইউসুফ, আল নোমান, মোহাম্মদ জুবায়ের, মশরুর হোসেন, খোরশেদ আলম রহমান, আবুল হাসনাত বেলালকে কো-চেয়ারম্যানের দায়িত্ব পালন করবেন।
দুই দিনের অনুষ্ঠানে ঘুড়ি উৎসব, নৌকাবাইচ এবং কাবাডি প্রতিযোগিতার আয়োজন করা হবে। এতে অংশগ্রহণে আগ্রহীদের মুঠোফোনে (০১৭৩৩১৫৭৭৪৮) যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি।