পয়লা বৈশাখ সম্পর্কে নেতিবাচক মন্তব্যে উদ্বেগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আওয়ামী লীগের অঙ্গসংগঠন বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের একাংশ পয়লা বৈশাখ সম্পর্কে নেতিবাচক, বিভ্রান্তিকর মন্তব্য করায় বাংলাদেশ মহিলা পরিষদ গভীর উদ্বেগ, বিস্ময় ও তীব্র নিন্দা প্রকাশ করেছে।
গতকাল সোমবার মহিলা পরিষদের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নববর্ষ বহুসংস্কৃতির বৈচিত্র্যকে ধারণকারী জাতি বা জাতিরাষ্ট্র হিসেবে আমাদের ঐক্যবদ্ধ হতে শক্তি জোগায়। বিজ্ঞপ্তিতে জাতীয় বিকাশে ফাটল ধরাতে তৎপর এ ধরনের অপচেষ্টাকে প্রতিহত করে এগিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। প্রগতিশীল নাগরিক সমাজসহ সাধারণ মানুষকে সচেতন হওয়ারও আহ্বান জানানো হয়েছে।