পয়লা বৈশাখে ইলিশ না খাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় মাছ ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পয়লা বৈশাখে ইলিশ না খেতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘পয়লা বৈশাখে ইলিশ না ধরতে ও না খেতে আমি সকলের প্রতি আহ্বান জানাচ্ছি। এর পরিবর্তে আপনারা খিচুড়ি, সবজি, ডিম ভাজা এবং পুড়িয়ে শুকনো মরিচ খেতে পারেন।’

গণভবনে গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, এখন মা ইলিশের ডিম ছাড়ার মৌসুম। সরকার এ সময় ৩০ দিন ইলিশ মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।

গত বছরও পয়লা বৈশাখে গণভবনে প্রধানমন্ত্রীর খাদ্যের তালিকায় ইলিশ ছিল না।