পয়লা বৈশাখে নিপীড়ন হলেই ফোন করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলন’ পয়লা বৈশাখে নগরীর ২২টি স্থান থেকে নারীদের নিরাপত্তা দেবে। গতকাল মঙ্গলবার জাতীয় জাদুঘরের সামনে সংহতি ও সাংস্কৃতিক সমাবেশ থেকে এই ঘোষণা দেওয়া হয়।
আয়োজকেরা নিপীড়নের শিকার হলে নারীদের ০১৭৬৮০৮০৫১৩ ও ০১৫১৬৯৬৯৩০৩ এ দুটি নম্বরে যোগাযোগের অনুরোধ করা হয়েছে। নারীর জন্য নিরাপদ বাংলাদেশ আন্দোলনের আহ্বায়ক শারমিন মুরশীদ বলেন, নিরাপত্তার দায়িত্বে যাঁরা থাকবেন তাঁদের কাজ হবে পুলিশের কাজে সহায়তা করা। মৎস্য ভবন থেকে রমনা উদ্যান হয়ে শাহবাগ, টিএসসি হয়ে দোয়েল চত্বর পর্যন্ত ২২টি জায়গায় নাগরিক নজরদারি থাকবে। স্বেচ্ছাসেবীরা নীল রঙের পোশাক পরে মাথায় ব্যান্ডানা ও হাতে ঝান্ডা নিয়ে দাঁড়াবেন।
অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেছে গণজাগরণ মঞ্চ, বামপন্থী ছাত্রসংগঠনসহ বেশ কিছু সংগঠন। সংহতি জানাতে গিয়ে ঘুরেফিরে প্রত্যেক বক্তাই তনু হত্যাকাণ্ড নিয়ে কথা বলেছেন।