পয়লা বৈশাখে পরিচ্ছন্নতা কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোগান নিয়ে আগামীকাল সোমবার পয়লা বৈশাখে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে ‘পরিবর্তন চাই’ নামের একটি সংগঠন।
‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোগান নিয়ে আগামীকাল সোমবার পয়লা বৈশাখে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে ‘পরিবর্তন চাই’ নামের একটি সংগঠন।

‘দেশটাকে পরিষ্কার করি’ স্লোগান নিয়ে আগামীকাল সোমবার পয়লা বৈশাখে পরিচ্ছন্নতা কর্মসূচি হাতে নিয়েছে ‘পরিবর্তন চাই’ নামের একটি সংগঠন। সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত রমনার বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এ কর্মসূচি চলবে।
সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘আমরা বিশ্বাস করি, আমরা যদি রাস্তায় ময়লা না ফেলি এবং অন্যদেরও ময়লা না ফেলতে উত্সাহিত করি তাহলে অল্প দিনেই ঢাকা শহরে একটি স্পষ্ট পরিবর্তন আনা সম্ভব হবে। এ বিষয়ে সচেতনতা তৈরি করতে গত ২১ ফেব্রুয়ারিতে কেন্দ্রীয় শহীদ মিনার ও আশপাশের এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান চালানো হয়। এরই ধারাবাহিকতায় পয়লা বৈশাখেও রমনা বটমূল ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। আমরা ছোট ছোট দলে ভাগ হয়ে রাস্তা থেকে ময়লা কুড়িয়ে নির্দিষ্ট ময়লা রাখার পাত্রে ফেলব।’
সংগঠনটির আহ্বায়ক ফিদা হক স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকার রাস্তায় প্রচুর ময়লা-আবর্জনা শহরটাকে দূষিত ও অস্বাস্থ্যকর করছে। বেশির ভাগ নাগরিক যেখানে-সেখানে ময়লা-আবর্জনা ফেলেন। অনেক শিক্ষিত তরুণও রাস্তার পাশে মলমূত্র ত্যাগ করেন। এ সব অভ্যাস থেকে সরে আসার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে।