প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পয়লা বৈশাখে মঙ্গল শোভাযাত্রার আয়োজন ইসলামবিরোধী বলে এক বিবৃতিতে উল্লেখ করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। এতে বলা হয়েছে, বাংলা নববর্ষ বরণের নামে মঙ্গল শোভাযাত্রা সংস্কৃতির চর্চা মুসলমানদের জন্য পরিত্যাজ্য।
গতকাল শনিবার বিভিন্ন গণমাধ্যমে হেফাজতের মহাসচিবের এই বিবৃতি পাঠানো হয়।
মুখে উল্কি আঁকাসহ বিজাতীয় সংস্কৃতি থেকে দূরে থাকতে মুসলমানদের প্রতি আহ্বান জানান বাবুনগরী। একই সঙ্গে আগামী পয়লা বৈশাখ দেশের সব সরকারি স্কুল-কলেজে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে শিক্ষা অধিদপ্তরের নির্দেশনা প্রত্যাহারের দাবি জানান তিনি।
বিবৃতিতে বলা হয়, জীবজন্তু, বন্য প্রাণীর মূর্তির কাছে কল্যাণ ও মঙ্গল কামনা করলে ইমান থাকবে না।