প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইস্টওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের নতুন সহ-উপাচার্য হিসেবে অধ্যাপক ফকরুল আলমকে চার বছরের জন্য নিয়োগ দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন ও বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর মোহাম্মদ ফরাসউদ্দিন এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এম এম শহিদুল হাসান গত রোববার সকালে রাজধানীর আফতাব নগরের নিজস্ব ক্যাম্পাসে নতুন সহ-উপাচার্যকে স্বাগত জানান। ফকরুল আলম ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ষষ্ঠ সহ-উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক পদে কর্মরত ছিলেন। বিজ্ঞপ্তি