ফকিন্নী কেড়ে নিল শিশুটিকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গতকাল শনিবার বাবার সঙ্গে গোসল করতে গিয়েছিল চার বছরের সাথী খাতুন। মেয়েকে কিছুটা দূরে রেখে ফকিন্নী নদীতে নামেন আবদুস সালাম। কিন্তু গোসল করে উঠে তিনি দেখেন মেয়ে নেই। অনেক খোঁজাখুঁজি করেও মেয়ের হদিস মেলেনি। পরে আজ রোববার সেই নদীতে ভেসে উঠল সাথীর লাশ।
আবদুস সালামের বাড়ি উপজেলার নরদাশ ইউনিয়নের পূর্ব দৌলতপুর গ্রামে।
শিশুর স্বজনেরা বলেন, গতকালই গ্রামের তিন শতাধিক লোক নদীতে নেমে তোড়াজাল দিয়ে শিশুটির খোঁজ করে। কিন্তু কোনো হদিস পাওয়া যায়নি। আজ বেলা আড়াইটার দিকে ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে জোলাপাড়া এলাকায় শিশুটির লাশ নদীতে ভেসে ওঠে। পরে পরিবারের সদস্যদের খবর দেওয়া হলে তাঁরা ঘটনাস্থলে এসে সাথীর লাশ উদ্ধার করে।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ জানান, এ বিষয়ে পুলিশ কিছু জানে না।