ফকিরহাট সদর ইউপিতে আজ নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাট উপজেলার সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে আজ শনিবার নির্বাচন অনুষ্ঠিত হবে। ছয়জন প্রার্থী থাকলেও মূল প্রতিদ্বন্দ্বিতা হবে খান জাহিদ হাসান হত্যা মামলার বাদী ও বিবাদীর মধ্যে।কয়েকজন প্রার্থীর অভিযোগের পর ফকিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. গোলাম মোস্তফাকে গত বৃহস্পতিবার বিকেলে প্রত্যাহার করে বাগেরহাট পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফকিরহাট থানার পরিদর্শক (তদন্ত) দিলীপ কুমার সরকারকে ভারপ্রাপ্ত কর্মকর্তার চলতি দায়িত্ব দেওয়া হয়েছে।হত্যা মামলার বাদী ও বিবাদী মূল প্রতিপক্ষ হওয়ায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ভোটকেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য ছাড়াও থাকছে র‌্যাবের টহল দল ও ভ্রাম্যমাণ আদালত। গতকাল সকাল থেকেই এলাকায় র‌্যাবের টহল শুরু হয়েছে।দিলীপ কুমার সরকার গতকাল শুক্রবার বিকেলে এই প্রতিবেদককে জানান, বিভিন্ন কারণে এই ইউপি নির্বাচনটি বেশ স্পর্শকাতর। ইউনিয়নের নয়টি ভোটকেন্দ্রের সবগুলোকেই ‘অতি মাত্রায় ঝুঁকিপূর্ণ’ বলে চিহ্নিত করা হয়েছে।গত ১৮ মে চেয়ারম্যান খান জাহিদ হাসান সন্ত্রাসীদের গুলিতে নিহত হলে পদটি শূন্য হয়। নিহত চেয়ারম্যানের স্ত্রী ও মামলার বাদী শিরিনা আক্তার লড়ছেন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামী ও উপজেলা যুবলীগের বহিষ্কৃত সভাপতি শেখ হারুন অর রশিদের বিরুদ্ধে।হত্যাকাণ্ডের পর থেকে হারুন প্রকাশ্যে এলাকায় যাচ্ছেন না। হাইকোর্ট থেকে জামিন নিয়ে নির্বাচন করছেন।