ফকিরহাটে পাওয়ার টিলার হস্তান্তর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ১০০ ক্ষুদ্র চাষির চারটি দলের কাছে ট্রলিসহ আটটি পাওয়ার টিলার হস্তান্তর করেছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। গত শনিবার উপজেলা পরিষদ মিলনায়তনে এক অনুষ্ঠানে এফএওর বাংলাদেশ প্রতিনিধি স্পাইকার্স পাওয়ার টিলারগুলো হস্তান্তর করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউএনও আসলাম হোসেন। এই প্রকল্পের আওতায় প্রায় ৬০ লাখ টাকা ব্যয়ে উপজেলার ৫০০ কৃষকের ২০টি দলকে পর্যায়ক্রমে ৩২টি পাওয়ার টিলার ও আটটি মাড়াইকল দেওয়া হবে।