ফকিরহাটে মুসা ইব্রাহীমকে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাগেরহাটের ফকিরহাটে এভারেস্ট বিজয়ী প্রথম বাংলাদেশি মুসা ইব্রাহীমকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শুক্রবার সকালে ফকিরহাট সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এবং বিকেলে স্থানীয় সাতশৈয়া পল্লীমঙ্গল সমিতি কার্যালয়ে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়।মুসা ইব্রাহীম দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল ফকিরহাটে আসেন। ফকিরহাটের বিভিন্ন স্থানে তিনি শতাধিক ফলদ ও বনজ গাছের চারা রোপণ করেন এবং সাধারণ মানুষকে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান।