ফকিরাপুল-কাকরাইল যান চলাচল বন্ধ, আটক ১
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ফকিরাপুল মোড় থেকে কাকরাইল স্কাউট ভবনের সামনে পর্যন্ত আজ সোমবার সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। মোটরবাইক বা সাইকেলও ভেতরে যেতে পারছে না। এতে সবাই হেঁটে যাতায়াত করছেন। মানুষের উপস্থিতি আছে, তবে তাঁদের মধ্যে আতঙ্ক দেখা যায়নি।
বেলা ১১টার দিকে বিএনপির কার্যালয়ের বিপরীত পাশে ভিআইপি টাওয়ারের সামনে থেকে সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে পুলিশ ভ্যানে করে নিয়ে যাওয়া হয়। গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম শেখ মনোয়ার ভূঁইয়া। তিনি আগে সুন্দরবন কুরিয়ারে কাজ করতেন বলে জানিয়েছেন। বিএনপির কার্যালয়ের সামনে প্রচুর পুলিশ ও গণমাধ্যমের কর্মীদের উপস্থিতি থাকলেও কোনো নেতা-কর্মীকে দেখা যায়নি।