ফখরুদ্দিন বিরিয়ানিকে জরিমানা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভেজাল খাবার বানানোর অপরাধে ফখরুদ্দিন বিরিয়ানিকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভেজালবিরোধী মোবাইল কোর্ট পরিচালনা করার সময় এই জরিমানা করা হয়।
ডিএমপির নির্বাহী ম্যাজিস্ট্রেট মশিউর রহমান খাদ্যদ্রব্যে ভেজালবিরোধী এই অভিযান পরিচালনা করেন। এ সময় বেইলি রোডের ফখরুদ্দিন বিরিয়ানিকে খাওয়ার অনুপযোগী তেল ব্যবহার করে নোংরা পরিবেশে ইফতার তৈরির দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।