ফখরুদ্দিন মানিক ছাত্রশিবিরের নতুন সভাপতি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ছাত্রসংগঠন ইসলামী ছাত্রশিবিরের নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ফখরুদ্দিন মানিক। নতুন সভাপতি মুহাম্মদ দেলাওয়ার হোসেন সাঈদীকে সেক্রেটারি জেনারেল পদে মনোনয়ন দিয়েছেন। দেলাওয়ার এর আগে সংগঠনটির সাহিত্য সম্পাদক ছিলেন। গতকাল সকালে রাজধানীর বড় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ছাত্রশিবিরের ২০১১ সালের কেন্দ্রীয় সভাপতি নির্বাচনের ফল ঘোষণা করা হয়। সংগঠনটির সদস্যদের প্রত্যক্ষ ভোটে এই নতুন নেতৃত্ব নির্বাচিত হয়েছে।