ফখরুল ইমামের বক্তব্যে নারী সাংসদদের আপত্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় সংসদে আজ বৃহস্পতিবার বিরোধী দলের সাংসদ ফখরুল ইমামের একটি বক্তব্যে তীব্র আপত্তি জানিয়েছেন নারী সাংসদেরা।

আজ প্রস্তাবিত বাজেটের ওপর মঞ্জুরি দাবি ও ছাঁটাই প্রস্তাবের ওপর বক্তব্য দিতে গিয়ে ফখরুল ইমাম বলেন, ‘মেয়েদের বড় গুণ তারা শোনে তিন লাইন, বোঝে ১৩ লাইন আর লেকচার দেয় ৯৩ লাইন।’

ফখরুল ইমামের এই বক্তব্যে তীব্র আপত্তি জানান নারী সাংসদেরা। পরে তিনি তাঁর বক্তব্য প্রত্যাহার করে নেন।