ফখরুল ইসলামকে আদালতে হাজির হওয়ার সমন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে মানহানির অভিযোগে একটি মামলা হয়েছে। গতকাল রোববার বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মশিউর মালেক ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এ মামলা করেন।মহানগর হাকিম এমদাদুল হক বাদীর জবানবন্দি গ্রহণ করে মির্জা ফখরুল ইসলামের বিরুদ্ধে সমন জারির আদেশ দেন। আদালত আগামী ১১ নভেম্বর তাঁকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন। মামলার অভিযোগে বলা হয়, মির্জা ফখরুল ১৪ জুলাই জাতীয় প্রেসক্লাবে জিয়া পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলামকে মানসিকভাবে অসুস্থ ও পাগল বলে উল্লেখ করেন, যা সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। এতে প্রতিমন্ত্রীকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে হেয়প্রতিপন্ন করা হয়েছে।