১৯৯৮ সাল। সেনাবাহিনীতে চাকরির জন্য প্রাথমিকভাবে নির্বাচিত হন বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দিউল গ্রামের যুবক ফখরুল ইসলাম। চাকরিতে যোগ দেওয়ার স্বপ্ন তখন তাঁর চোখেমুখে। কিন্তু বিধি বাম। ওই বছরই সড়ক দুর্ঘটনায় মাথায় গুরুতর আঘাত পান তিনি। চিকিৎসা করে কিছুটা সুস্থ হয়ে চাকরির জন্য সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করেন। কিন্তু চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় বাদ পড়ে যান। মাঝে একটু সুস্থ হলেও কিছুদিন আগে আবার অসুস্থ হয়ে পড়েন। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ফখরুল। চিকিৎসকেরা তাঁকে উন্নত চিকিৎসার জন্য ভারত বা সিঙ্গাপুরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। চিকিৎসার জন্য ৪২ লাখ টাকার প্রয়োজন বলেও জানিয়েছেন তাঁরা। কিন্তু ফখরুলের পক্ষে এত টাকা জোগাড় করা অসম্ভব। তাই সাহায্যের জন্য হূদয়বান ব্যক্তিদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। সাহায্য পাঠানোর ঠিকানা: ফখরুল ইসলাম, হিসাব নম্বর: ৩৪০৪৫৫৩৪, অগ্রণী ব্যাংক, রামপুরা (টিভি) শাখা, ঢাকা।