ফখরুলকে ক্ষমা চাইতে বললেন শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নুরুল ইসলাম নাহিদ
নুরুল ইসলাম নাহিদ

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ অভিযোগ করে বলেছেন, বিএনপির হরতালের কারণে এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে। এখন উল্টো দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ নিয়ে উপহাস করছেন। এ জন্য তাঁর ক্ষমা চাওয়া উচিত।
আজ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে শিক্ষামন্ত্রী এ কথা বলেন।
মন্ত্রী জানান, গতকাল ফল প্রকাশের পর মির্জা ফখরুল রবীন্দ্রনাথের একটি কবিতার কথা উল্লেখ করে উপহাস করেছেন। তিনি বলেন, ‘এতে করে পরীক্ষার্থীদের প্রতি পরিহাস করা হয়েছে। যেখানে তাঁর দুঃখ প্রকাশ করা উচিত ছিল, সেখানে তিনি এ তামাশা করলেন।’
শিক্ষামন্ত্রী আবারও দাবি করেন, বিএনপি-জামায়াতের ডাকা হরতালের কারণে এ বছর এইচএসসি পরীক্ষার ফল খারাপ হয়েছে।
এর আগে গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ একই দাবি করেছিলেন।