ফখরুলকে জাতিসংঘের সহকারী মহাসচিবের ফোন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায় অস্কার ফার্নান্দেজ মির্জা ফখরুলকে ফোন করেন।

অস্কার ফার্নান্দেজ তারানকো নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারব্যবস্থা নিয়ে খালেদা জিয়ার প্রস্তাবকে স্বাগত জানিয়েছেন।তিনি এ সময় আশা প্রকাশ করে বলেন, আলোচনা ও সমঝোতার মাধ্যমে সুষ্ঠু নির্বাচনের পর তৈরি হবে।

বিএনপি চেয়ারপারসনের প্রেস সচিব মারুফ কামাল খান সন্ধ্যায় সাংবাদিকদের এ কথা জানান।

জাতিসংঘের সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকো আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামকেও ফোন করবেন বলে জানা গেছে।