ফখরুলসহ নেতাদের মুক্তির দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের নেতাদের মুক্তির দাবিতে গতকাল বুধবার ময়মনসিংহ শহরে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে গতকাল দুপুরে দলীয় কার্যালয় থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন: দক্ষিণ জেলা বিএনপির সভপাতি ও সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, বিএনপির নেতা আলমগীর মাহমুদ, শেখ আমজাদ আলী, কামরুল ইসলাম মো. ওয়ালিদ, হেলাল আহমেদ প্রমুখ।