ফখরুলসহ ২৫ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৩ নভেম্বর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম। ফাইল ছবি।

নাশকতার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৫ জন আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির তারিখ পিছিয়েছেন আদালত। ৩ নভেম্বর ওই তারিখ ধার্য করা হয়েছে।
আজ মঙ্গলবার মহানগর হাকিম এস এম মাসুদ উজ জামানের আদালতে আসামিপক্ষের আইনজীবী সময় চেয়ে আবেদন করেন। বিএনপি নেতা মির্জা ফখরুল অসুস্থতার কারণে বিদেশে থাকায় সময় চেয়ে আবেদন করে আসামিপক্ষ। আগামী ৩ নভেম্বর অভিযোগ গঠনের শুনানির তারিখ ধার্য করেছেন আদালত।
গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগে ২০১২ সালের ডিসেম্বর মাসে কলাবাগান থানায় ওই মামলা করা হয়।