ফখরুলসহ ২৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ২ এপ্রিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় অভিযোগ গঠনের শুনানির জন্য ২ এপ্রিল দিন ধার্য করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার এ মামলায় কারাগারে আটক মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায়কে হাজির না করায় এবং আসামিপক্ষে সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ তারিখ ধার্য করেন। ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ তারেক মঈনুল ইসলাম ভুঁইয়া এ আদেশ দেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠনের বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। ২০১৩ সালের ২ মার্চ হরতাল চলাকালে পল্টন এলাকায় গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় পল্টন থানার পুলিশ এ মামলা করে। একই বছর ২৬ মার্চ মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানসহ ২৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।