ফখরুলসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগ শুনানি ২৮ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সচিবালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য আগামী ২৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত।
ঢাকা মহানগর বিশেষ ট্রাইব্যুনাল-৫-এর বিচারক রুহুল আমিন গতকাল রোববার এ তারিখ ধার্য করেন।
গতকাল এ মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে কারাগারে আটক আসামি মির্জা ফখরুলকে আদালতে হাজির না করায় তাঁর আইনজীবীরা সময়ের আবেদন জানান। আদালত তা মঞ্জুর করে পরবর্তী তারিখ ধার্য করেন।