প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাড়ি ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনায় রমনা থানায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৯ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গতকাল বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে ডিবি পুলিশের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ফজলুর রহমান এই অভিযোগপত্র দেন।
সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক মাহমুদুর রহমান প্রথম আলোকে জানান, গত বছরের ২ মার্চ সরকারবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ২৯ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।
মির্জা ফখরুল ছাড়া অভিযোগপত্রভুক্ত উল্লেখযোগ্য আসামিরা হলেন: মওদুদ আহমদ, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল্লাহ আল নোমান, আমান উল্লাহ আমান, সুলতান সালাউদ্দিন, শহীদ উদ্দীন চৌধুরী৷