ফখরুলসহ ৪১ জনের অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪১ নেতা-কর্মীর বিরুদ্ধে করা গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় আগামী ৮ জুন অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ তারিখ ধার্য করেন। এ মামলায় গতকাল অভিযোগ গঠন বিষয়ে শুনানির দিন ধার্য ছিল। তবে এ মামলার আসামি মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাঁদের পক্ষে শুনানির জন্য সময়ের আবেদন করেন আইনজীবীরা। আদালত তা মঞ্জুর করেন।
২০১৩ সালের ২ মার্চ ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের সামনে গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় রমনা থানার পুলিশ এ মামলা করে। গত বছরের ৫ জুলাই মির্জা ফখরুল, বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, মির্জা আব্বাস, দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমানউল্লাহ আমান, হাবিবুন নবী খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন, শহীদ উদ্দিন চৌধুরী, সুলতাল সালাউদ্দিনসহ ৪১ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি পুলিশ।