ফখরুলসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির নেতৃত্বাধীন জোটের ৪৬ নেতা-কর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পিছিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার আসামিপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মহানগর হাকিম আতাউল হক আগামী ২৮ মে পরবর্তী দিন ধার্য করেন।
গতকাল এ মামলার আসামি মির্জা ফখরুল ও গয়েশ্বর চন্দ্র রায়কে কারাগার থেকে আদালতে হাজির না করায় তাঁদের পক্ষে অভিযোগ গঠনের শুনানির জন্য সময়ের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদসহ এ মামলার চার আসামি পলাতক রয়েছেন