ফখরুলের জন্য দোয়া মাহফিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রোগমুক্তি কামনায় বিশেষ দোয়া মাহফিল করেছে বিএনপি। আজ রোববার বিকেলে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ওই মাহফিল অনুষ্ঠিত হয়।
দলের ব্যানারে আয়োজিত ওই অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির কোনো সদস্য বা গুরুত্বপূর্ণ কোনো নেতাকে উপস্থিত হতে দেখা যায়নি। এ নিয়ে উপস্থিত কর্মীদের মধ্যেও নানা গুঞ্জন শোনা গেছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের সাংগঠনিক সম্পাদক ফজলুল হক, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালাম প্রমুখ।
অসুস্থ মির্জা ফখরুল বর্তমানে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিত্সা নিচ্ছেন।