ফখরুলের জামিনের মেয়াদ ১৫ দিন বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি।

রাজধানীর পল্টন থানায় নাশকতার তিন মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জামিনের মেয়াদ ১৫ দিন বাড়িয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।
আজ সোমবার প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
একই সঙ্গে বিচার বিভাগ নিয়ে মন্তব্য করার ক্ষেত্রে মির্জা ফখরুলকে সতর্ক করে দিয়েছেন আপিল বিভাগ।
আজ আদালতে মির্জা ফখরুলের পক্ষে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন।
রাষ্ট্রপক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। পরে তিনি সাংবাদিকদের বলেন, পল্টন থানায় নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলের আবেদন নিষ্পত্তি করে তাঁর জামিন ১৫ দিন বাড়িয়েছেন আদালত।
গত বছরের ২৪ নভেম্বর পল্টন থানায় নাশকতার তিন মামলায় মির্জা ফখরুলকে তিন মাসের জামিন দেন হাইকোর্ট। পরে ওই জামিন অব্যাহত রাখার জন্য আপিল বিভাগে যান মির্জা ফখরুল।
অন্যদিকে গত ৭ ফেব্রুয়ারি সিলেটে এক অনুষ্ঠানে মির্জা ফখরুল অভিযোগ করেন, সরকার বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে।
মির্জা ফখরুলের ওই বক্তব্যের বিষয়ে গত ১৮ ফেব্রুয়ারি লিখিত ব্যাখ্যা চান আপিল বিভাগ।