ফখরুলের মুক্তি, রিজভী ও মাহমুদুর রহমানের মামলা প্রত্যাহার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নিঃশর্ত মুক্তি, দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান এবং বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বিরুদ্ধে করা ‘মিথ্যা মামলা’ প্রত্যাহারের দাবি জানিয়েছে বিভিন্ন সংগঠন।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ এক বিবৃতিতে মাহমুদুর রহমানের বিরুদ্ধে ‘ষড়যন্ত্রমূলক’ মামলা ও হয়রানিতে উদ্বেগ প্রকাশ করে অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানান।বাংলাদেশ মুক্তিযোদ্ধা গণপরিষদের ১০১ জন নেতা যৌথ বিবৃতিতে বলেছেন, মির্জা ফখরুলকে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলায় বারবার গ্রেপ্তার করা হচ্ছে। মাহমুদুর রহমান ও রুহুল কবির রিজভীকে কার্যালয়ে অবরুদ্ধ রাখা হচ্ছে। বিবৃতিতে সই করেছেন জাফরুল্লাহ চৌধুরী, সৈয়দ মুহাম্মদ ইব্রাহীম, সাদেক হোসেন খোকা প্রমুখ।