ফখরুলের মুক্তির দাবিতে নীলফামারীতে বিএনপির মিছিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে গতকাল শুক্রবার বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো কালো পতাকা মিছিল করেছে।বেলা ১১টার দিকে জেলা বিএনপির কার্যালয় থেকে নেতা-কর্মীরা কালো পতাকা নিয়ে মিছিল বের করেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে দলীয় কার্যালয় চত্বরে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এ সময় জহুরুল আলম, মোস্তফা সারওয়ার, আল নোমান প্রমুখ বক্তব্য দেন।