ফজলুর রহমানের মরদেহ দেখতে বাসায় খালেদা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া তাঁর উপদেষ্টা ও সাবেক ক্রীড়া প্রতিমন্ত্রী ফজলুর রহমান পটলের (৬৫) মরদেহ দেখতে গতকাল শনিবার রাত সাড়ে ১০টার দিকে তাঁর বনশ্রীর বাসভবনে যান। সেখানে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।
খালেদা জিয়া দীর্ঘদিনের এই রাজনৈতিক সহকর্মীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। এরপর ফজলুর রহমানের মরদেহ বারডেমে নিয়ে যাওয়া হয়। সেখানে হিমঘরে মরদেহ রাখা হয়েছে।
এর আগে বনশ্রী জামে মসজিদে এশার নামাজের পর তাঁর প্রথম জানাজা হয়। আজ রোববার সকাল ১০টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এবং বেলা ১১টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মরহুমের জানাজা হবে। পরে মরদেহ নাটোরে নিজ গ্রামে নেওয়া হবে।
গত বৃহস্পতিবার রাতে ফজলুর রহমান কলকাতার রবীন্দ্রনাথ কিডনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।