ফজলুল হক হল চ্যাম্পিয়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) আন্তহল ক্রিকেট টুর্নামেন্টে ফজলুল হক হল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল শুক্রবার অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ফজলুল হক হল ১৩ রানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলকে পরাজিত করে। বিজয়ী দলের মো. মঈন উদ্দীন মিয়াজী ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। খেলা শেষে পরিচালক (ছাত্রকল্যাণ) অধ্যাপক সোবহান মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। গত ১০ ফেব্রুয়ারি এই ক্রিকেট টুর্নামেন্ট শুরু হয়।