ফজলুল হত্যাকাণ্ডে আরেকজনের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মহানগরের ৪১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফজলুল হক হত্যাকাণ্ডে ইমরান হোসেন কালু গতকাল স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। এ নিয়ে হত্যা মামলায় সরাসরি অংশ নেওয়া ছয়জনই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন। গোয়েন্দা পুলিশের সূত্র জানায়, কালু আদালতকে বলেন, ৪১ নম্বর ওয়ার্ডের সভাপতি নূর মোহাম্মদ হাজির ছেলে মিন্টুর নির্দেশে তিনিসহ ছয়জন (দুলাল, শামীম, সেলিম, রনি ও জসিম) এ হত্যাকাণ্ডে অংশ নেন। মিন্টুর নির্দেশে মাদক ব্যবসায়ী হাজি বাবু ফজলুলকে খুন করতে তাঁদের হাতে পাঁচটি রিভলবার তুলে দেন। পরে তাঁরা ছয়জন বাইতুন নূর জামে মসজিদের সামনে তাঁকে এলোপাতাড়ি গুলি করেন।